1 Answers

কোনো বস্তুকে নির্দেশ করার, বোঝার এবং ব্যক্ত করার জন্য যে লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করা হয় মূলত তাই হলো প্রতীক। উদ্দীপকে গাড়ির গতি নিয়ন্ত্রণে ট্রাফিক আলো যেমন একটি প্রতীক তেমনি বিভিন্ন বিষয় নির্দেশ করার জন্য বিভিন্ন প্রতীক রয়েছে। যেমন শাব্দিক প্রতীক। অর্থাৎ শব্দ দ্বারা কোনো বিষয় বা বস্তুকে নির্দেশ করা যায়। যেমন- ধর্ম, রাজনীতি, সমাজতন্ত্র এগুলো হলো শাব্দিক প্রতীক। অশাব্দিক প্রতীক রয়েছে, যা ধন দ্বারা প্রকাশ করা হয়। যেমন p. q ক, খ, + -, ~,  , ইত্যাদি। গ্রাহক প্রতীক রয়েছে। যুক্তিবিদ এরিস্টটল গ্রাহক প্রতীকের প্রথম প্রচলন করেন। একে চল বলা হয়। যেমন x2 = 25 এখানে x হলো চল বা গ্রাহক প্রতীক। x-এর নিজস্ব কোনো অর্থ নেই। এটি একটি স্থান নির্দেশক চিহ্ন, যা কোথায় মান বা মূল্যটি বসাতে হয় তা নির্দেশ করে। x-এর মান ৫ বা ১ হবে। ধ্রুবক প্রতীক হচ্ছে অপরিবর্তনযোগ্য। যেমন- 'v' চিহ্নটি বৈকল্পিক আকার নির্দেশক।

5 views

Related Questions