1 Answers
উদ্দীপকে যে প্রতীকের কথা বলা হয়েছে তার বিভিন্ন উপযোগিতা রয়েছে। যেমন- প্রতীক ব্যবহারের ফলে যুক্তির আকার সহজে নিষ্কাশন করা যায় এবং যুক্তিকে সুস্পষ্টভাবে প্রকাশ করা যায়। যার কারণে যুক্তির বৈধতা বিচার সহজতর হয়। এটা ব্যবহারের ফলে যুক্তির শ্রেণিবিভাগ সহজতর হয় এবং এর নিয়মগুলোকেও সহজে প্রয়োগ করা যায়। প্রতীকের সাহায্যে একটি জটিল যুক্তি সংক্ষেপে ও সুনির্দিষ্টভাবে প্রকাশ করা যায়। ভাষার মাধ্যমে প্রকাশ করলে যুক্তির বৈধতা নির্ণয় করা কষ্টসাধ্য হয়ে যায়। সে-ক্ষেত্রে প্রতীকের মাধ্যমে প্রকাশ করলে সহজ হয়ে যায়। ভাষার দোষ-ত্রুটি ও সীমাবদ্ধতা আছে। প্রতীকের সাহায্যে এগুলো দূর করা যায়। জটিল ধরনের অনুমান প্রক্রিয়ায় আমাদেরকে অনেক চিন্তা করে সিদ্ধান্ত স্থাপন করতে হয়। চিন্তা যে কোনো দিকে অগ্রসর হতে পারে। প্রতীক ব্যবহার করলে এই যাত্রা পথ সহজ হয়ে যায়। আমরা প্রতীক ব্যবহারের ফলে চিন্তার অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে পারি এবং প্রয়োজনীয় অংশের দিকে মনোযোগ দিতে পারি। আবার এর ব্যবহারের ফলে চিন্তা ও শ্রমের দিক থেকে মিতব্যয়ী হতে পারি। সুতরাং বলা যায় যে প্রতীকের বহুবিধ উপযোগিতা রয়েছে।