1 Answers

উল্লিখিত উদ্দীপকটি যুক্তিবিদ্যার সাথে সম্পর্কিত নীতিবিদ্যার - ব্যবসায় নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। মানুষের রীতিনীতি, অভ্যাস, বিশ্বাস ও আচার-আচরণের কোনটি ভালো কোনটি মন্দ তা নিয়ে যে বিষয় আলোচনা করে তাকে "নীতিবিদ্যা' বলে। ব্যবসায়ের ক্ষেত্রে এ শাস্ত্র অনুযায়ী ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাই হলো ব্যবসায় নৈতিকতা। ব্যবসায় সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হওয়ায় এ ক্ষেত্রে নৈতিকতার বিষয়টি অধিক তাৎপর্যপূর্ণ। (Pride) (প্রাইড) ও অন্যদের মতে, "ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনার নৈতিক মানদণ্ড মেনে চলাকেই ব্যবসায় নৈতিকতা বলে।" (Business ethics is the application of moral standards to business decisions & actions). মোটকথা ব্যবসায় পরিচালনা করতে গিয়ে এর সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে আচার-আচরণে কী করা উচিত এবং কী করা উচিত ন্যায়নীতিবোধের বিচারে আচরণের সেই ধরনের মান সুরক্ষাকেই ব্যবসায় নৈতিকতা বলে।

4 views

Related Questions