1 Answers

উদ্দীপকের অর্ণব সংকট উত্তরক পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করল, কাচপাত্রে সংরক্ষিত গ্যাস হাইড্রোজেন। কেননা সংকট উত্তরক প্রকল্পকে সর্বদা একমাত্র হতে হবে, প্রকল্পের কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। আমরা জানি, একটি ঘটনা একটি কারণ দ্বারাই উৎপন্ন হয়। এরূপ অবস্থায় কোনো একটি বিশেষ ঘটনা বা দৃষ্টান্ত প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যকার সংঘাত নিরসনে সাহায্য করে। ফলে এরূপ দৃষ্টান্তকে বলে চরম দৃষ্টান্ত। চরম দৃষ্টান্ত নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ের মাধ্যমেই পাওয়া যায়।

অর্ণব শিখেছে যে, সব গ্যাসই বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন। অক্সিজেন দহনে সাহায্য করে। হাইড্রোজেন আগুনে দগ্ধ করে। সে কাচপাত্রের মধ্যে একটি জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি প্রবেশ করাল। দেখা গেল, কাচপাত্রে সংরক্ষিত গ্যাস জ্বলতে শুরু করেছে।

ফলে উদ্দীপকের অর্ণব এ পরীক্ষণের সাহায্যে চরমভাবে প্রমাণ করে, কাচপাত্রের গ্যাসটুকু হাইড্রোজেন, অক্সিজেন নয়। এখানে কাচপাত্রে অগ্নিসংযোগের ঘটনাটি একটি চরম পরীক্ষণ। 

5 views

Related Questions