1 Answers

অর্ণব যে উপাদান থেকে তাপশক্তি পাওয়ার কথা বলল তা হলো ফ্যাট। ফ্যাটের পরিপাকক্রিয়া সম্পর্কে বর্ণনা করা হলো। ফ্যাটের পরিপাক: মুখবিবর, গলবিল, অন্ননালিতে ফ্যাটের কোনো পরিপাক হয় না।

১ . পাকস্থলি: পাকস্থলিতে তীব্র অম্লধর্মী পরিবেশে ও পিত্তলবণের অভাবের জন্য এখানে ফ্যাটের সম্পূর্ণ পরিপাক হয় না। তবে যে সমস্ত স্নেহজ খাদ্যদ্রব্য অতিক্ষুদ্র অদ্রবৰূপে অবস্থান করে তাদের ওপর পাকস্থলির লাইপেজ ক্রিয়া করে ফ্যাটি এসিড ও গ্লিসারল উৎপন্ন করে। 

২. ক্ষুদ্রান্ত: ক্ষুদ্রান্ত্রের মধ্যে পিত্তরস, অগ্ন্যাশয়ের লাইপেজ ও আন্ত্রিক লাইপেজের প্রভাবে ফ্যাটের পরিপাক সম্পূর্ণ হয়।

ক. পিত্তের ক্রিয়া: পিত্তলবণ ফ্যাটের বৃহৎ কণাকে বহু ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে এবং অগ্ন্যাশয় রসের কোলেস্টেরল এস্টারেজকে সক্রিয় করে। 

খ. লাইপেজের ক্রিয়া: লাইপেজ পর্যায়ক্রমে ট্রাইগ্লিসারাইডকে মনোগ্লিসারাইড থেকে গ্লিসারল ও ফ্যাটি এসিডে উৎপন্ন করে।

গ. কোলেস্টেরল এস্টারেজের ক্রিয়া: অগ্ন্যাশয়ের এই এনজাইমটি পিত্তলবণের ক্রিয়ায় সক্রিয় হয়ে খাদ্যের কোলেস্টেরল এস্টারগুলোকে বিশ্লিষ্ট করে মুক্ত কোলেস্টেরল ও ফ্যাটি এসিড পরিণত করে।

5 views

Related Questions