1 Answers
কোনো দেশের জলবায়ু, ভূ-প্রকৃতি, মাটি, নদ-নদী, আয়তন, অবস্থান প্রভৃতি প্রাকৃতিকভাবে সৃষ্ট উপাদানের সমন্বয়ে গঠিত পরিবেশ হলো প্রাকৃতিক পরিবেশ।
বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদান ব্যবসায়ের জন্য অনুকূল। কারণ, দেশের প্রায় সব অঞ্চল নদীবিধৌত পলি দিয়ে গঠিত। ফলে সহজে এখানে শিল্প ও ভোগ্য পণ্যের কাঁচামাল উৎপাদিত হয়। ব্যবসায় বা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাসও এ দেশে পর্যাপ্ত আছে। এছাড়া এখানকার খনিজ কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, খনিজ তেল প্রভৃতি প্রাকৃতিক উপাদান শিল্প স্থাপনে সহায়ক।
4 views
Answered