গ্রামীণ সমাজের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসে উদ্দীপকের করিম শেখের অবস্থান ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
গ্রামীণ সমাজের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসে করিম শেখের অবস্থান গ্রামীণ সমাজ ব্যবস্থার ধনী কৃষককে ইঙ্গিত প্রদান করে।
গ্রামীণ সমাজব্যবস্থায় যারা অনেক ভূ-সম্পত্তির মালিক এবং ভূমির ওপর নির্ভর করে যথেষ্ট সচ্ছলভাবে দিনযাপন করতে পারে তাদেরকে ধনী কৃষক বলে। এদের অনেকেই আবার অন্যদেরকে ভাগে জমি চাষ করতে দেয় এবং মহাজনী কারবার অর্থাৎ, ঋণ প্রদান বা বন্ধকী কারবারের সাথে জড়িত থাকে। গ্রামে ধনী কৃষকেরা প্রভাবশালী হয়ে থাকেন।
উদ্দীপকেও দেখতে পাই, রসুলপুর গ্রামের করিম শেখ বিশাল ভূসম্পত্তির মালিক। তিনি অনেক জমি বর্গা দেন এবং কিছু জমি ক্ষেত মজুর দিয়ে চাষ করান। সচ্ছল ব্যক্তি করিম শেখের গ্রামে যথেষ্ট প্রভাব প্রতিপত্তির ফলে তার অবস্থান গ্রামীন সামাজিক স্তর বিন্যাসের ধনী কৃষক শ্রেণির প্রতি ইজ়িাত প্রদান করে।
তাই বলা যায়, ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসে করিম শেখের অবস্থানকে ধনী কৃষক হিসেবে আখ্যায়িত করা যায়।