1 Answers

গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে ভূমির মালিকানার ভিত্তিতে উদ্দীপকের সুমির দাদা ধনী কৃষকের অন্তর্ভুক্ত।

গ্রামীণ সমাজে যারা অধিক জমির মালিক এবং যারা ভূমির উপর নির্ভর করে যথেষ্ট সচ্ছলভাবে দিনযাপন করে তারাই ধনী কৃষক। এদের নিয়ন্ত্রণে একাধিক বর্গাচাষি থাকে, যারা এদের জমিতে চাষাবাদ করে। আর্থিক ক্ষমতার কারণে তারাই শিক্ষা, স্বাস্থ্য সেবা, স্থানীয় ক্ষমতা কাঠামো ইত্যাদিতে সবচেয়ে বেশি সুযোগ পায় এবং সমাজের উচ্চ স্তরে আসীন হয়। গ্রামের অনেক ধনী কৃষক আবার মহাজনী কারবার অর্থাৎ ঋণ প্রদান বা বন্ধকী কারবারের সাথে জড়িত। অনুরূপভাবে উদ্দীপকের সুমির দাদাও গ্রামে অনেক জমির মালিক। প্রায় ১০-১২ জন বর্গাচাষি তার জমিতে কাজ করে।

তাই সুমির দাদাকে ধনী কৃষক হিসেবে অভিহিত করা যায়।

5 views

Related Questions