1 Answers

সুমির ব্যবহৃত কার্ডটি এটিএম কার্ড। 

যে ইলেক্ট্রনিক যন্ত্রের মাধ্যমে গ্রাহক যেকোনো সময় ব্যাংক কর্তৃক সরবরাহকৃত ইলেক্ট্রনিক কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারে তাকে এটিএম কার্ড বলে।

উদ্দীপকে মনোয়ারার সহকর্মী সুমি ঢাকা EPZ-এর পাশে একটি ব্যাংকের অনুমোদিত বুথ থেকে কার্ডের মাধ্যমে মুহূর্তে তার একাউন্ট থেকে বেতনের টাকা উত্তোলন করে। এটিএম কার্ডের মাধ্যমে বুথ থেকে যেকোনো সময় টাকা উত্তোলন করা যায়। আধুনিক জগতে সবসময় নগদ টাকা সাথে রাখা ঝুঁকিপূর্ণ হয় ফলে নগদ টাকার পরিবর্তে এটিএম কার্ড ব্যবহার করা যায়। এতে ঝুঁকি কমে এবং দ্রুত ব্যাংকিং কার্যক্রম সম্পাদন ও টাকা উত্তোলন করা যায়। তাই বলা যায়, উদ্দীপকে সুমির ব্যবহৃত কার্ডটি একটি এটিএম কার্ড।

4 views

Related Questions