1 Answers
গ্রামীণ এবং শহরের সামাজিক স্তরবিন্যাসে ভিন্ন ভিন্ন উপাদান। কাজ করে- বক্তব্যটি যথার্থ।
গ্রামীণ স্তরবিন্যাসে ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। অধিক ভূমির মালিকরা বর্গাদার এবং ক্ষেতমজুরদের ওপর ক্ষমতার প্রভাব দেখায়। অনেক সময় তারা ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যানের জন্য নির্বাচনে অংশগ্রহণ করে। গ্রামের সাধারণ মানুষ কোনো সৎ পরামর্শের জন্য, বিভিন্ন আইনি জটিলতা থেকে রেহাই পাবার জন্য শিক্ষিত লোকের কাছে ছুটে যায়। এভাবে গ্রামের শিক্ষিতরা গ্রামীণ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহর সমাজে সম্পত্তি, শিল্প ও কারখানার মালিকগণ বিভিন্নভাবে সমাজে ক্ষমতা প্রদর্শন করে থাকে।
শহর জীবনে ক্ষমতা চর্চার অন্যতম উৎস হলো রাজনৈতিক দলের সদস্যপদ। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণত ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করে। এছাড়া শহরের শিক্ষিত শ্রেণিরা বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়ে ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ করে থাকেন। শহর সমাজের সদস্যরা প্রায়শ সহজে এক মর্যাদা থেকে অন্য মর্যাদায় উপনীত হতে পারে। উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তি সমাজে যথেষ্ঠ ক্ষমতার অধিকারী হিসেবে স্বীকৃত হয়ে থাকে।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, গণি মিয়া ও তার বন্ধু গ্রামীণ ও শহরের সামাজিক স্তরবিন্যাসে ভিন্ন ভিন্ন উপাদান কাজ করে।