1 Answers
উল্লিখিত হাদিসের মূল শিক্ষা হলো প্রকৃত শক্তিশালী সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। উল্লিখিত হাদিসের অর্থ হলো- আমরা ছোট যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করলাম বড় যুদ্ধের দিকে। সেজন্যে ক্রোধ প্রবৃত্তির বিরুদ্ধে যে জয়ী হয়, নিজেকে নিয়ন্ত্রণে রাখে তারাই প্রকৃত শক্তিশালী। এ হাদিসের শিক্ষা হলো ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে।
ক্রোধ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় অধিক শুদ্ধতা অর্জনের সাধনা করতে হবে। আত্মাকে পবিত্র ও পরিশুদ্ধ করে প্রবৃত্তির বিরুদ্ধে জয়ী হওয়ার শক্তি অর্জন করতে হবে। সাধনা করতে হবে আত্মশুদ্ধি ও আত্ম-উন্নয়নের জন্য। ক্রোধ আল্লাহর সৃষ্টি। একে নির্মূল করা সম্ভব নয়। তাই একে নিয়ন্ত্রণ করতে হবে। সুতরাং এ হাদিস থেকে গণি মিয়া যে শিক্ষালাভ করবে তা হলো সে যতক্ষণ পর্যন্ত ক্রোধকে নিয়ন্ত্রণ করতে না পারবে ততক্ষণ নিজেকে শক্তিশালী ভাববে না। সে ক্রোধকে নিয়ন্ত্রণ করে আত্মশুদ্ধি অর্জন করবে। সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। অহেতুক কাউকে উত্তেজনা বা গালিগালাজ করবে না ইত্যাদি।