1 Answers
উদ্দীপকে উল্লিখিত পতঙ্গ ঘর থেকে সার্জিয়া মধু ও মোম পেতে পারে। মধু খুবই পুষ্টিকর ও উপাদেয় খাদ্য। মধুতে বিভিন্ন প্রকার ভিটামিন, এনজাইম ও খনিজ পদার্থ থাকে। পরীক্ষা করে দেখা গিয়েছে যে, ২০০ গ্রাম মধু থেকে ১.১৩৫ কেজি দুধ বা ৩৪০ গ্রাম মাংস বা ৮টি কমলালেবু বা ১০টি ডিমের সমান পুষ্টিমান পাওয়া যায়। মধু রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। মধু হতে প্রাপ্ত ল্যাকটোজ হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক ও ইউনানী ওষধে ব্যবহৃত হয়। এছাড়াও মধু ঠাণ্ডা লাগা বা জ্বর সারানোর জন্য রক্তশোধক ও রক্তবর্ধক হিসেবে ব্যবহৃত হয়। জিহ্বার আলসার সারানোতে মধুর অবদান রয়েছে। মধু খেলে টাইফয়েড ও আমাশয় রোগের জীবাণুও মারা যায়।
মৌচাক থেকে প্রাপ্ত মোম দিয়ে মোমবাতি বিভিন্ন প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়। ফল প্রক্রিয়াজাতকরণ শিল্পেও মোমের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। উপরিউক্ত উপকারী দিকগুলো ছাড়াও মোম ও মধু বিক্রি করে অনেক অর্থ উপার্জন করা যায়, যা পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে সহায়ক ভূমিকা রাখে।