1 Answers

উদ্দীপকে মি. সাইফুল ভেবেছেন বস্তুগত উপকরণাদিকে পরিচালনা করে এমন উপকরণ অর্থাৎ মানবীয় উপকরণ অধিক গুরুত্বপূর্ণ- তার এরূপ ভাবা নিঃসন্দেহে যৌক্তিক। কেননা ব্যবস্থাপনায় মানবসম্পদের গুরুত্ব অপরিসীম।

সঠিকভাবে সবকিছু চালাতে পারার ওপরই উপকরণাদির কার্যকর ব্যবহার ও লক্ষ্যার্জন নির্ভর করে। একটা প্রতিষ্ঠানে দু'ধরনের উপকরণ থাকে; মানবীয় ও বস্তুগত। মানবীয় উপকরণ বলতে মানুষ বা জনশক্তিকে বোঝায়। আর বস্তুগত উপকরণ বলতে যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার ও পদ্ধতিকে বোঝানো হয়ে থাকে। এদেরকে সংক্ষেপে 6M (Men, Machine, Materials, Money, Market 6 Method) বলে। এসব উপকরণের কার্যকর ব্যবহার সম্ভব হলেই একটা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত ফললাভ করতে পারে। তাই এসব উপকরণের কার্যকর ব্যবহারের জন্য ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানে ধারাবাহিক ও সুশৃঙ্খল কর্মপ্রয়াস গ্রহণ করেন।

কয়েকজন ব্যক্তি যখন কোনো উদ্দেশ্য অর্জনের জন্য একত্রিত হয় তখন তাদের সঠিকভাবে পরিচালনার প্রয়োজন পড়ে। সেখানে যদি কোনো পরিচালক না থাকে বা কেউ নেতৃত্ব না দেয় তবে বিশৃঙ্খলা দেখা দিবে। তাই একদল মানুষকে তাদের লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার কার্যকর শক্তিই হলো ব্যবস্থাপনা। আর যারা এ দায়িত্ব পালন করেন তাদেরকে ব্যবস্থাপক, প্রশাসক, নির্বাহী পরিচালক ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়। প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিষয়ের মধ্যে মানুষ বা জনশক্তি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এ জনশক্তিই অন্যান্য উপকরণকে ব্যবহার করে। তাই ব্যবস্থাপনাকে অনেকে মানবশক্তি পরিচালনা করাকে বুঝিয়েছেন।

উদ্দীপকটিতে মি. সাইফুল একজন টেক্সটাইল মিলের নির্বাহী পরিচালক। তার ধারণা ছিল উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি বসানো গেলে এ খাতে অনেক উন্নতি করা সম্ভব হবে। কিন্তু এখন দেখছেন উন্নত যন্ত্রপাতির চাইতেও আরেকটি বিষয় অত্যন্ত জরুরি; যা এ যন্ত্রপাতিকে চালনা করে। তাই তিনি প্রতিষ্ঠানটির উন্নতির জন্য মানবসম্পদের উন্নয়ন ও সঠিক ব্যবস্থাপনার ওপর অধিক গুরুত্ব দিলেন। অতএব বলা যায়, বস্তুগত উপকরণাদিকে পরিচালনা করে এমন উপকরণ অর্থাৎ মানবীয় উপকরণ অধিক গুরুত্বপূর্ণ- তার এরূপ ভাবা নিঃসন্দেহে যৌক্তিক।

4 views

Related Questions