1 Answers

উদ্দীপকের উপমা, উর্মিলা ও উৎসের প্রাইভেট লি. কোম্পানি গঠন করার যৌক্তিকতা আছে।

ক্ষুদ্রায়তন ব্যবসায় সংগঠন অপেক্ষা অধিক সুবিধা প্রাপ্তির লক্ষ্যেই কোম্পানি সৃষ্টি হয়। আইনগত পৃথক সত্তার কারণে এ কোম্পানির সুবিধাও বেশি।

উদ্দীপকে উপমা, উর্মিলা ও উৎস তিন জন মিলে সহজেই কোম্পানিটি গঠন করে। তারা এটিকে যথাযথ কর্তৃপক্ষের কার্যালয়ে নিবন্ধন করেন। এ ধরনের সংগঠনের নানান সুবিধার কারণে তারা প্রাইভেট লি. কোম্পানি গঠন করেন।

তাদের পরিচালনা পর্ষদ ছোট হওয়ায় তারা ব্যবসায়ের জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তিন ভাই-বোন ব্যবসায়টি পরিচালনা করার কারণে তারা ব্যবসায়ের গোপনীয়তা রক্ষা করে এবং ব্যবসায়ের মিতব্যয়িতা অর্জন করে প্রতিষ্ঠানটি সফলতার সাথে পরিচালনা করতে পারেন। ছোট আয়তনের ব্যবসায়ের চেয়ে ঋণের ক্ষেত্রে তারা বেশি সুবিধা পেয়ে থাকে। সুতরাং বলা যায়, তিন ভাই-বোনের প্রাইভেট লি. কোম্পানি গঠন করা অত্যন্ত যৌক্তিক হয়েছে।

5 views

Related Questions