1 Answers
উদ্দীপকে শান্তা ইসলামের ব্যবসায় বিলোপসাধন যৌক্তিক হয়েছে। ব্যবসায় পরিচালনায় ব্যবসায়ীরা ব্যর্থ হলে বা ব্যবসায় অলাভজনক হলে তারা ব্যবসায় গুটিয়ে নিতে পারেন।
কোনো নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ব্যবসায় গঠন করলে এবং ঐ সময় শেষ হলে বা কার্যসম্পাদিত হলে ব্যবসায় অবসান ঘটে। শান্তা ইসলাম কুমিল্লায় স্থানীয়ভাবে বিউটি পার্লারের ব্যবসায় চালু করেন। কিন্তু স্থানীয় গ্রাহকদের বিউটি পার্লার সম্পর্কে ধারণা না থাকায় ব্যবসায়ে কোনো ইতিবাচক গ্রাহকের সাড়া পাওয়া যায় না। ফলে শান্তার উদ্দেশ্য ব্যর্থ হয়।
এর ফলে ব্যবসায়ে কোনো লাভ না হয়ে লোকসান দেখা দেয়। ব্যবসায়ের অলাভজনক অবস্থায় ব্যবসায়ীরা দীর্ঘদিন ব্যবসায় চালু না রেখে ব্যবসায় গুটিয়ে নেয়। তাই শান্তাও তার ব্যবসায়টি গুটিয়ে ফেলেন। সুতরাং, ব্যবসায়ে ক্রমাগত লোকসান হওয়ায় শান্তা ইসলামের ব্যবসায় বিলোপসাধন যৌক্তিক হয়েছে।