1 Answers

বিশ্লেষণ সম্পর্কে পরিচালকগণের মতামত উত্তম পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্তকে ইঙ্গিত করেছে।

একটি আদর্শ, দূরদর্শী, গোছালো ও তথ্য বিশ্লেষিত পরিকল্পনাকে উত্তম পরিকল্পনা বলে। ব্যবস্থাপনা সামগ্রিক কার্য প্রক্রিয়ায় পরিকল্পনা সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। কারণ, পরিকল্পনার ওপর নির্ভর করেই ব্যবস্থাপনার অন্যান্য কাজ সম্পাদিত হয়। পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য প্রথমেই সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হওয়া আবশ্যক। যদি কোনো কোম্পনির পরিচালনা পর্ষদ একটি আদর্শ পরিকল্পনা গ্রহণ করতে ব্যর্থ হয় তবে উক্ত কোম্পানি কখনোই ভালো ফল পাবে না।

উদ্দীপকে আলোচিত হাওলাদার গ্রুপ অব কোম্পানির প্রতিযোগিতা। বেড়ে যাওয়ায় একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনাটি গ্রহণের পূর্বে বিভিন্ন যাচাই-বাছাই ও আয়-ব্যয়সংক্রান্ত বিশ্লেষণ করা হয়। সাধারণত এরূপ যাচাই-বাছাই ও বিশ্লেষণধর্মী পরিকল্পনাকে উত্তম পরিকল্পনা বলা হয়। সাধারণত উদ্দেশ্য অর্জনের জন্যই পরিকল্পনা প্রণীত হয় ও ব্যবস্থাপনার অন্যান্য কার্য পরিচালিত হয়। আর উদ্দেশ্য অর্জন ও ব্যবস্থাপনায় অন্যান্য কার্যের জন্য পরিকল্পনাটি অবশ্যই তথ্য ও অভিজ্ঞতানির্ভর হতে হয়। এখানে উদ্দীপকে উল্লিখিত পরিচালকগণ সচেতনভাবে বিগত সময়ের পরিকল্পনা ও তার ফলাফল, সমস্যা, দুর্বলতা, ভালো দিক ও ভবিষ্যৎ অবস্থা বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের জন্য একটি আদর্শ দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। 

সুতরাং বলা যায়, বিনিয়োগের ক্ষেত্রে পরিচালকগণের মতামত ও মন্তব্যটির যৌক্তিকতা যথার্থ।

5 views

Related Questions