1 Answers
উদ্দীপকে ব্যবস্থাপনার কাজকে একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে দেখানো হয়েছে।
ব্যবস্থাপনা হলো কতিপয় ধারাবাহিক কর্মসমষ্টি বা কর্ম প্রক্রিয়া। ব্যবস্থাপনার ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা থেকে শুরু করে সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যাদি পরস্পর সম্পর্ক রেখে ধারাবাহিকভাবে সম্পন্ন করা হয়।
ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জনশক্তিকে সংঘবদ্ধ করে তাদেরকে সমাজবদ্ধ করে, পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং পরস্পরকে সহযোগী করে তোলে। আর এজন্য ব্যবস্থাপনা সবসময়ই প্রতিষ্ঠানে নিয়োজিত জনশক্তির কাছ থেকে যথাযথ কাজ আদায়ে সচেষ্ট থাকে। বস্তুত উপকরণাদিকে জনশক্তিই কাজে লাগায়। অর্থাৎ ব্যবস্থাপনার কাজের মধ্যে জনশক্তি বা মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। জ্ঞানের পৃথক শাখা হিসেবে ব্যবস্থাপনা আজ সর্বত্রই স্বীকৃত। বৃহদায়তন প্রাতিষ্ঠানিক জগতে ব্যবস্থাপনাসংক্রান্ত জ্ঞান ছাড়া দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনাকার্য পরিচালনা অসম্ভব। তাই ব্যবস্থাপনা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে জনশক্তির নিকট থেকে কাজ আদায়ে তৎপর থাকে।
তাই উদ্দীপকে ব্যবস্থাপনার কাজকে একটি ধারাবাহিক প্রক্রিয়া বা লক্ষ্যার্জন প্রক্রিয়া হিসেবে দেখা হয়েছে।