1 Answers

উদ্দীপকে পরবর্তীতে মিস শাহনাজ ব্যবস্থাপনার পরিকল্পনা কাজকে গুরুত্বপূর্ণ মনে করেছেন।

ব্যবস্থাপনার কার্যাবলির মধ্যে পরিকল্পনা সর্বপ্রথম ও খুবই গুরুত্বপূর্ণ কাজ। ভবিষ্যৎ কার্যাবলির অগ্রিম নকশা বা রূপরেখাই হলো পরিকল্পনা।

উদ্দীপকে মিস শাহনাজ ব্যবসায়ের জন্য পরিকল্পনা প্রণয়ন করেছেন। কারণ পরবর্তীতে তার প্রতিষ্ঠান বড় হওয়ায় প্রতিটি ক্ষেত্রে "যখন যেমন তখন তেমন" সিদ্ধান্ত নিয়ে তার পক্ষে চলা আর সম্ভব হয়নি। তাই এখন তিনি বছরের শুরুতেই পরিকল্পনা প্রণয়ন করে তার আলোকে উপায়-উপকরণ সংগঠিত করেন এবং সে পরিকল্পনা অনুযায়ী সকল কাজ পরিচালনা করেন। এক্ষেত্রে সঠিক পরিকল্পনার ওপর সমস্ত প্রতিষ্ঠানের অস্তিত্ব ও সাফল্য নির্ভরশীল। ব্যবসায়ের পরিকল্পনার মধ্যে পূর্বানুমান, লক্ষ্য স্থিরকরণ, নীতিনির্ধারণ, কর্মসূচি স্থিরকরণ, বিভিন্ন কার্যের সময়সূচি ও পদ্ধতি নির্ধারণ, বাজেট প্রণয়ন ইত্যাদি পরিকল্পনার আওতাধীন থাকে।

তাই উদ্দীপকে মিস শাহনাজ পরবর্তীতে ব্যবস্থাপনার পরিকল্পনার কাজকে গুরুত্বপূর্ণ মনে করেছেন।

5 views

Related Questions