বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে এ ধরনের সংগঠনের যৌক্তিকতা বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনের যৌক্তিকতা রয়েছে।
সরকার বা রাষ্ট্রের মালিকানায়, পরিচালনায় এবং নিয়ন্ত্রণাধীনে যে ব্যবসায় চলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। রাষ্ট্রীয় ব্যবসায় যেসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে তার মধ্যে অন্যতম হলো সামাজিক প্রেক্ষাপট। রাষ্ট্রীয় ব্যবসায়ের আওতায় এর কর্মীরা নানান সুযোগ-সুবিধা প্রাপ্ত হচ্ছেন এর ফলে তারা আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন। মানসম্মত পণ্য উৎপাদনের মাধ্যমে এ ব্যবসায়টি জনগণের চাহিদা পূরণ করতে পারছে। অপরদিকে, পর্যাপ্ত পণ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে এ ব্যবসায়টি একচেটিয়া ব্যবসায় রোধের দ্বারা ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হচ্ছে।
উৎপাদনমুখী রাষ্ট্রীয় ব্যবসায়টি একদিকে ক্রেতাদের চাহিদার সন্তুষ্টি বিধান করছে অন্যদিকে কৃষকদের মৌলিক চাহিদা যথাযথভাবে পূরণ করছে। উদ্দীপকের উৎপাদনমুখী রাষ্ট্রীয় ব্যবসায়টি বাংলাদেশের সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সুতরাং বলা যায়, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনের যৌক্তিকতা রয়েছে।