1 Answers

উদ্দীপকে উল্লিখিত প্রত্নস্থানটি অর্থাৎ, উয়ারী-বটেশ্বর ছিল প্রতিরক্ষা কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। উয়ারী-বটেশ্বরের অবকাঠামো এমনভাবে নির্মিত যে, তা প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উয়ারী গ্রামে ৬০০ মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গাকৃতি দুর্গ প্রাচীর ও পরিখা রয়েছে। ৫.৮ কিলোমিটার দীর্ঘ আরেকটি বহির্দেশীয় দুর্গ প্রাচীর ও পরিখা সোনারুতলা গ্রাম থেকে শুরু করে বটেশ্বর, হানিয়ার চাইদ, রাজারবাগ ও আমলার গ্রামের ওপর দিয়ে আড়িয়াল খাঁ নদের প্রান্তসীমা পর্যন্ত বিস্তৃত। এরূপ দুটি প্রতিরক্ষা প্রাচীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বা প্রশাসনিক কেন্দ্রের নির্দেশক যা প্রাচীন নগরায়নেরও অন্যতম শর্ত। এছাড়া উয়ারি গ্রামে আবিষ্কৃত হয়েছে ১৬০ মিটার দীর্ঘ ও ২৬ মিটার প্রশস্ত একটি প্রাচীন পাকা রাস্তা, যা প্রতিরক্ষা গুরুত্বকে তুলে ধরে। উয়ারী-বটেশ্বরের এ অবকাঠামোগত দিকই প্রতিরক্ষার কৌশলগত দিকটির গুরুত্ব তুলে ধরে।

সুতরাং উল্লিখিত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকে উল্লিখিত প্রত্নস্থানটি অর্থাৎ, উয়ারী-বটেশ্বর প্রতিরক্ষা কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা উপরের আলোচনায় ফুটে উঠেছে।

4 views

Related Questions