1 Answers
আহসান হাবীব যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে অর্থনীতিতে উত্ত ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানবজীবনের জন্য প্রয়োজনীয় সকল বিষয়ের যথার্থ ও. চিরন্তন সমাধান দেওয়া হয়েছে ইসলামে। মানব জাতির জন্য যা কিছু কল্যাণকর ও উপকারী ইসলামি শরিয়তে তাই হালাল বা বৈধ করা হয়েছে এবং যা কিছু অকল্যাণকর ও ক্ষতিকর তা হারাম বা অবৈধ করা হয়েছে। মানব সমাজে সুদের ক্ষতিকর প্রভাব বিবেচনা করে ইসলামি শরিয়তে একে নিষিদ্ধ করা হয়েছে। সুদের এ ভয়াবহ পাপ ও ক্ষতিকর প্রভাব থেকে মানব সমাজকে রক্ষা করার জন্য ইসলামি অর্থনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই। আর সে উদ্দেশ্য সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছে ইসলামি ব্যাংক বা ইসলামি সুদমুক্ত ব্যাংক ব্যবস্থা। উদ্দীপকে আহসান হাবীব তার বাড়িটি মরগেজ দিয়ে ইসলামি অর্থব্যবস্থায় পরিচালিত ব্যাংক থেকে বিশ লাখ টাকা ঋণ নিয়ে একটি পোশাক তৈরির কারখানা দিয়েছেন। তার কারখানায় ২০০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এবং কারখানায় উৎপাদিত পোশাক বিদেশে রপ্তানি হচ্ছে। আহসান সাহেবের এ কাজটি দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা তার কারখানা স্থাপনের মাধ্যমে ২০০ লোকের বেকারত্ব দূর হলো ও তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে। এসকল অবদানের পিছনে বেশি ভূমিকা হলো উক্ত ইসলামি ব্যাংকটির।
পরিশেষে আমরা বলতে পারি দেশের অর্থনীতিতে ইসলামি ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য।