1 Answers
নাফিজ কোনো একটি ইসলামি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। যে ব্যাংকের সব কর্মকাণ্ড ইসলামি শরিয়ত অনুযায়ী পরিচালিত হয় তাকে ইসলামি পদ্ধতির ব্যাংক বলে। ইসলামি ব্যাংকের আমানত সংগ্রহ ও ঋণ প্রদান বা বিনিয়োগ কর্মকাণ্ড সুদমুক্ত। এ ব্যাংকের লেনদেন লাভ-লোকসানের ভিত্তিতে পরিচালিত হয়, যা - নাফিজের ঋণ নেওয়া ব্যাংকের ক্ষেত্রে লক্ষণীয়।
উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, নাফিজ তার বাড়ি মর্টগেজ দিয়ে লাভ-লোকসানের ভিত্তিতে পরিচালিত একটি ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা ঋণ নিয়ে পোশাক তৈরির একটি কারখানা দিয়েছেন। তার কারখানায় গ্রামের অনেক মানুষ কাজ করেন। নাফিজের ঋণ নেওয়া ব্যাংকটির সাথে ইসলামি ব্যাংকের মিল রয়েছে। ইসলামি ব্যাংক ইসলামি শরিয়াহভিত্তিক ও অংশীদারিত্বমূলক ব্যাংক। এটি সুদের বিকল্প ও মানবকল্যাণমুখী আর্থিক লেনদেন প্রবর্তন করে। এতে সরাসরি টাকার করবার না করে পণ্যের ব্যবসায় করা হয়। ইসলামি ব্যাংক অবৈধ বা হারাম উপার্জনকে নিষেধ এবং বৈধ বা হালাল উপার্জনকে উৎসাহিত করে। এটি অর্থব্যবস্থায় আদল ও ইহসান প্রতিষ্ঠা করে। মানবসম্পদ উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে ইসলামি ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় বেকারত্ব দূর এবং মানুষের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। এতে মুনাফার চেয়ে জনকল্যাণের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। জাকাত আদায় ও বণ্টনের ক্ষেত্রে এ ব্যাংক সহায়তা করে।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামি ব্যাংক ইসলামি শরিয়তের আলোকে পরিচালিত। প্রচলিত সুদি লেনদেনের পরিবর্তে এখানে লাভ-লোকসানের ভিত্তিতে অংশীদারিত্বমূলক আর্থিক লেনদেন করা হয়।