সজিব ও রাজীবের ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্তটি 'কতটুকু যুক্তিসঙ্গত তা বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে সজিব ও রাজীবের ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্তটি পুরোপুরি যুক্তিসংগত।
অংশীদারি ব্যবসায় প্রাচীনকাল থেকে চলে আসা ক্ষুদ্র ও মাঝারি মানের ব্যবসায় সংগঠন। অংশীদারি ব্যবসায়ে অনেকগুলো সুবিধা পরিলক্ষিত হলেও এর কিছু অসুবিধাও বিদ্যমান।
কারণ সজিব ও রাজীব সমঝোতার ভিত্তিতে গ্রামের বাজারে মোবাইল ফোন ব্যবসায় শুরু করলেও পরবর্তীতে প্রয়োজনীয় মূলধনের অভাবে পড়ে ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সম্প্রসারণ করে।
উদ্দীপকে ব্যাংককে উচ্চহারে সুদ দিতে হলেও যেহেতু তাদের কাছে অন্য কোনো বিকল্প ছিল না তাই ঋণ নেওয়াটা যুক্তিসঙ্গত। কারণ মুনাফা অর্জিত হলে সুদ দেওয়ার পর অবশিষ্ট মুনাফা তাদের জন্য বাড়তি আয় হবে, যা ঋণ না নিলে অর্জন করা সম্ভব হতো না।
সুতরাং, সজিব ও রাজীবের ব্যাংক থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্তটি পুরোপুরি যুক্তিসংগত।