1 Answers

আমি মনে করি, রাজীবের মাদকাসক্তির পেছনে বেকারত্ব, হতাশা ইত্যাদি প্রভাবক হিসেবে কাজ করেছে।

বেকার লোকজন অন্যের ওপর নির্ভরশীল। আর বেকারদের নির্ভরশীলতা বেশি ভয়াবহ। কেননা এদের চাওয়া-পাওয়া বেশি থাকে। এ জন্য ঘটে থাকে নানা ধরনের বিপত্তি। আবার সুষ্ঠু স্বাভাবিক পরিবার গঠন করতে হলে প্রয়োজন আর্থিক নিরাপত্তা। কোনো কারণে এটা ব্যাহত হলে পরিবার টিকে থাকে না। অনেক ক্ষেত্রেই কর্মহীন বা বেকার কোনো লোকের পরিবার ব্যবস্থা টিকে না। তাছাড়া মানুষের মানসম্মান সবই টিকে থাকে আদর্শ ও মূল্যবোধ দ্বারা। কিন্তু বেকারত্বের অভিশাপে এ আদর্শ ও মূল্যবোধের অবক্ষয় ঘটে। সমাজের কোনো একটি শ্রেণি যদি কোনো কারণে বঞ্চিত হয় তাহলে সমাজের শান্তি-শৃঙ্খলা ব্যাহত হয়। বেকার লোকজন দ্বারা অনেক সময় বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখা যায়। একজন শিক্ষিত লোক যখন দেখে তার কোনো কাজ নেই, তখন হতাশা ও নৈরাশ্যে নিমজ্জিত হয়ে সে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

উদ্দীপকে দেখা যায়, রাজীব শিক্ষিত মেধাবী ছেলে। এমএ পাস করার পর পাঁচ বছরের মধ্যেও তার চাকরি হয়নি। চাকরি না হওয়ায় তার জীবনে নেমে আসে নৈরাশ্য। হতাশায় নিমজ্জিত হয়ে এক সময় সে মাদকাসক্ত হয়ে পড়ে।

পরিশেষে বলা যায়, শিক্ষিত রাজীবের মাদকাসক্তির পেছনে বেকারত্বের পাশাপাশি হতাশা, আর্থিক নিরাপত্তাহীনতা, মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি প্রভাবক হিসেবে কাজ করেছে।

5 views

Related Questions