1 Answers

হ্যাঁ, উদ্দীপকের রাজীবের বর্তমান অবস্থানকে বেকারত্ব হিসেবে দেখা যায়। 

বেকারত্ব হলো কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব। শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না তখন সে ব্যক্তিকে বেকার বলা হয়ে থাকে। দেশের স্বাভাবিক শ্রমশক্তির অঙ্গ হয়েও যারা কর্মহীন থাকে তারাই বেকার। বেকার সমস্যার সমাজতাত্ত্বিক তাৎপর্য সম্পর্কে লর্ড বেভারিজ বলেছেন, বেকারত্বের ফলে সমাজ ও ব্যক্তি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। বেকারত্বের প্রত্যক্ষ ফল দারিদ্রদ্র্য এবং দারিদ্রদ্র্য থেকে আসে নৈরাশ্য ও হাতাশা।

উদ্দীপকে দেখা যায়, রাজীব দেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে পাঁচ বছর পরও চাকরি পায়নি। তার ইচ্ছা ছিল সরকারি উচ্চপদে চাকরি করার। সুযোগ থাকার পরও সে বেসরকারি চাকরিতে যোগদান করেনি। অনেকদিন চেষ্টার পরও সে যখন চাকরি পায়নি, তার জীবনে নেমে আসে হতাশা। এক সময় দেখা যায়, হতাশা ও নৈরাশ্যে নিমজ্জিত রাজীব মাদকাসক্ত হয়ে পড়ে।

উল্লিখিত চিত্রটি বর্তমান বাংলাদেশে বেকারত্বের ধারণা ও অবস্থাকে স্পষ্ট করেছে।

4 views

Related Questions