1 Answers
উদ্দীপকের কেয়ার বিয়েকে প্যারালাল কাজিন বিবাহ বলা হয়।
প্যারালাল কাজিন বিবাহ বলতে চাচাতো বা খালাতো ভাইবোনদের মধ্যে সংঘটিত বিয়েকে বোঝায়। বাংলাদেশের মুসলিম সমাজে এ বিবাহ পদ্ধতি প্রচলিত রয়েছে। এ বিবাহের ক্ষেত্রে সম্পত্তি নিজেদের মধ্যে রাখা অথবা আত্মীয়তার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার বিষয়টি প্রাধান্য পেয়ে থাকে। তাছাড়া অনেকে অপরিচিত পরিবেশে সন্তান বিবাহ দেওয়ার চেয়ে ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বিবাহ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
উদ্দীপকের কেয়ার পরিবার কেয়াকে তার চাচাতো ভাইয়ের সাথে বিাহ দিয়েছিল। বিবাহের প্রকৃতি অনুসারে এটি প্যারালাল কাজিন বিবাহ।
সুতরাং বলা যায়, পূর্ব আত্মীয়তার সম্পর্কের সাথে নতুন বৈবাহিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে সুদৃঢ় আত্মীয়তার বন্ধন গঠনে প্যারালাল কাজিন বিবাহ বিশেষ গুরুত্ব বহন করে।