1 Answers
আরিফ সাহেব ও তার সন্তানদের মধ্যে ক্রস কাজিন, প্যারালাল কাজিন, বিপত্নীক ও রোমান্টিক বিবাহ পরিলক্ষিত হয়। ক্রস কাজিন বিবাহ মামাতো-ফুফাতো ভাইবোনের মধ্যে সংঘটিত বিবাহকে নির্দেশ করে। আবার প্যারালাল কাজিন বিবাহ বলতে চাচাতো বা খালাতো ভাই-বোনের মধ্যে সংঘটিত বিবাহকে বোঝায়। অন্যদিকে রোমান্টিক বিবাহ বলতে পাত্র-পাত্রী প্রাক্- বিবাহ প্রণয়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে অধিকাংশ ক্ষেত্রে পিতা-মাতাকে জানিয়ে বা তাদের সম্মতির পর রেজিস্ট্রিকরণ প্রক্রিয়ায় বিবাহকর্ম সম্পন্ন করে থাকে। আবার যখন কোনো পুরুষ স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তাকে বিপত্মীক বিবাহ বলা হয়।
উদ্দীপকের আরিফ সাহেবের বড় ছেলের বিবাহ হয় তার বোনের মেয়ের সাথে যা ক্রস কাজিন বিবাহ। আবার তার ছোট ছেলের বিয়ে হয়েছে ভাইয়ের মেয়ের সাথে যা প্যারালাল কাজিন বিবাহ নামে পরিচিত। এছাড়া তার মেয়ে লাবনী রোমান্টিক বিবাহ করেছে কারণ সে নিজের পছন্দে বিয়ে করেছে। আর আরিফ সাহেব তার স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিবাহ করেছেন যা বিপত্মীক বিবাহ নামে পরিচিত।
উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আরিফ সাহেব ও তার সন্তানদের মধ্যে বাংলাদেশের কতগুলো গুরুত্বপূর্ণ বিবাহের ধরন উঠে এসেছে।