1 Answers
টেলিফোন বিবাহ ব্যতীত বাংলাদেশে আরও কতকগুলো বিবাহের ধরন প্রচলিত আছে। এগুলো হলো-
১. একক বিবাহ: বয়ঃপ্রাপ্ত একজন পুরুষ ও বয়ঃপ্রাপ্ত একজন নারীর মধ্যে সংঘটিত বিবাহকে একক বিবাহ বলে।
২. বহু-স্ত্রী বিবাহ: একজন পুরুষ দুই বা ততোধিক নারীকে বিবাহ করলে তাকে বহু-স্ত্রী বিবাহ বলে।
৩. দেবর ও শ্যালিকা বিবাহ: দেবর বিবাহ বলতে কোনো পুরুষের সাথে তার মৃত ভাইয়ের বিধবা স্ত্রীর বিবাহকে বোঝায়। আর স্ত্রীর মৃত্যুর পর তার ছোট বোনকে বিবাহ করাকে শ্যালিকা বিবাহ বলে।
৪. প্যারালাল ও ক্রস কাজিন বিবাহ: প্যারালাল কাজিন বিবাহ বলতে চাচাতো বা খালাতো ভাই-বোনের মধ্যে সংঘটিত বিবাহকে বোঝায়। আর ক্রস কাজিন বিবাহ হলো মামাতো- ফুফাতো ভাই-বোনের মধ্যে সংঘটিত বিবাহ।
৫. অন্তর্বিবাহ ও বহির্বিবাহ: আপন বা নিজ গোষ্ঠী, শ্রেণি ও গোত্রের মধ্যে বিবাহ করার রীতিকে অন্তর্বিবাহ বলে। আর নিজ গোষ্ঠী বা গোত্রের বাইরে বিবাহ সংঘটিত হলে তাকে বহির্বিবাহ বলা হয়।
৬. বন্দোবস্ত বিবাহ: যে বিবাহ বর ও কনের পরিবার কর্তৃক আয়োজিত হয় তাকে বন্দোবস্ত বিবাহ বলে।
৭. বিনিময় বিবাহ: যে বিবাহের ক্ষেত্রে বর তার বোনের সাথে শ্যালকের বিবাহ স্থির করে তাকে বিনিময় বিবাহ বলে।