1 Answers
উদ্দীপকে উল্লিখিত লক্ষণ বিবেচনা করে বোঝা যায় যে, সন্দীপের কুল গাছে পাউডারি মিলডিউ রোগের আক্রমণ হয়েছে। সন্দীপের কুল গাছে অক্টোবর-নভেম্বর মাসের দিকে পাতায় সাদা পাউডারের মতো আবরণ পড়ে ফুল ও ফলকে আবৃত করেছে। এতে করে ফুল ও ফল ঝরে পড়তে শুরু করেছে। এ থেকে বোঝা যায় যে, তার কুল গাছে পাউডারি মিলডিউ রোগের আক্রমণ দেখা দিয়েছে। এ রোগ দমন করতে বাগান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কুল গাছের অভ্যন্তরে মরা, শুকনা ও রোগাক্রান্ত ডালপালা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। গাছে ফুল আসার পরে থিওভিট প্রতি লিটার পানিতে ২ গ্রাম অথবা ডাইথেন এম ৪৫ প্রতি লিটার পানিতে ২ গ্রাম অথবা টিল্ট ২৫০ ইসি প্রতি লিটার পানিতে ০.৫ মিলি পরিমাণ মিশিয়ে ১৫ দিন পর পর ৩/৪ বার স্প্রে করতে হবে।
উল্লিখিত উপায়ে কুল গাছের পাউডারি মিলডিউ রোগ দমন করে অর্থনৈতিক ক্ষতি এড়ানো যায়।