1 Answers

উদ্দীপকে উল্লিখিত রোগটি হলো বার্ড ফু।

একই ফার্মের বা কাছাকাছি এক পাখি হতে অন্য পাখিতে সংস্পর্শের মাধ্যমে এ রোগ ছড়ায়। মুরগির খামারের যন্ত্রপাতি, সরঞ্জাম, জিনিসপত্র ও মানুষের সাহায্যে জীবাণুগুলো বাতাসের সাথে স্থানান্তর হয় ও রোগের বিস্তার ঘটে। বার্ড-ফু এর চিকিৎসা হিসেবে প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রতিরোধ:
১. সময়মতো টিকা প্রদান ও আক্রান্ত এলাকা পরিষ্কার করে জীবাণুনাশক ওষুধ প্রয়োগ করতে হবে।
২. আক্রান্ত এলাকার সমস্ত মুরগি নিধন করতে হবে।
৩. রোগের আক্রমণ, সংক্রমণ ও প্রাদুর্ভাব সম্পর্কে খবর রাখতে হবে।
প্রতিকার:
১. এ রোগের প্রতিষেধক টিকা দিতে হবে।
২. রোগ দেখা দিলে আক্রান্ত মুরগি মেরে মাটির নিচে পুঁতে বা পুড়ে ফেলতে হবে।
৩. পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সময়মতো রোগের প্রাদুর্ভাব বুঝতে পারলে ও আক্রান্ত হবার পর সঠিক ব্যবস্থা গ্রহণ করলে বার্ড-ফ্লু রোগে ক্ষতির পরিমাণ অনেকাংশ লাঘব করা সম্ভব।

4 views

Related Questions