1 Answers
উদ্দীপকের মি. রহমান তারল্য সংকটে নানাবিধ সমস্যার সম্মুখীন হন।
প্রতিষ্ঠানের তারল্য বলতে চলতি সম্পদ হতে চলতি দায় পরিশোধের ক্ষমতাকে বোঝায়। একটি প্রতিষ্ঠানে যদি নগদ অর্থ বা তারল্য কম থাকে প্রতিষ্ঠান পাওনাদারদের অর্থ ঠিকমতো পরিশোধ করতে পারে না। যার ফলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়।
উদ্দীপকের মি. রহমান কোম্পানির মোট মূলধনের প্রায় সম্পূর্ণ অর্থ দিয়ে কাঁচামাল কিনে রাখেন। যার ফলে প্রতিষ্ঠানটি নগদ অর্থ সংকটে ব্যাংক ও অন্যান্য পাওনাদারদের অর্থ পরিশোধে সমস্যার সম্মুখীন হয়েছিল। কারণ যেকোনো প্রতিষ্ঠানে ঋণ থাকে। নগদ অর্থ সংকটে প্রতিষ্ঠান ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়। ব্যাংক ছাড়াও প্রতিষ্ঠানে যারা শ্রমিক ও কর্মচারী হিসেবে কাজ করে তাদের বেতন ঠিকসময়ে পরিশোধ করতে প্রতিষ্ঠান সমস্যায় পড়ে। এছাড়া নির্দিষ্ট সময়ে বিনিময় বিলের অর্থ পরিশোধে তারল্য সংকটে প্রতিষ্ঠান ব্যর্থ হয়। এসব ক্ষেত্রে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয় এবং ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়। - তাই বলা যায় মি. রহমান মূলত উল্লিখিত সমস্যার সম্মুখীন হয়েছিলেন।