1 Answers
জাহিদ একজন কর্মী অংশীদার।
যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। চুক্তি অনুযায়ী এরা অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ের লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহনে বাধ্য থাকে। ব্যবসায় পরিচালনার জন্য এদেরকে নির্দিষ্ট হারে বেতন বা লাভের অংশ প্রদান করা হয়।
উদ্দীপকে সামিন, মাসুম, শফিক তিনজন মিলে একটি গার্মেন্টস গড়ে তুলেছেন। পরবর্তীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার জাহিদকে তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে মূলধন ব্যতীত প্রতিষ্ঠানে অংশীদার করে নেওয়া হয়। তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানো হয় বিধায় জাহিদ একজন কর্মী অংশীদার।
4 views
Answered