1 Answers
উদ্দীপকে মি. রাসেল একজন নামমাত্র অংশীদার।
যে অংশীদার চুক্তি অনুযায়ী লাভের অংশ অথবা নির্দিষ্ট বেতন বা অর্থের বিনিময়ে তার নামের সুনাম অংশীদারি ব্যবসায়কে ব্যবহারের অনুমতি দেয় তাকে নামমাত্র অংশীদার বলে। এরূপ অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না এবং ব্যবসায় পরিচালনায় অংশ নেয় না কিন্তু সাধারণত নিজেকে ব্যবসায়ের অংশীদার হিসেবে পরিচয় দেয় অথবা অন্যকে নিজের বিষয়ে এ ধরনের প্রচারের অনুমতি দিয়ে থাকে। তবে এরূপ অংশীদার অন্য অংশীদারের ন্যায় অসীম দায় বহন করে না।
উদ্দীপকের রায়হান, মাহামুদ ও রাসেল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি পেট্রোল পাম্পের ব্যবসায় পরিচালনা করেন। কিন্তু রাসেল তাদের সাথে ব্যবসায়ে যুক্ত হলে কোনো মূলধন বিনিয়োগ করেননি এবং পরিচালনায়ও অংশগ্রহণ করেননি। প্রতিষ্ঠানটি শুধু রাসেলের সুনাম ব্যবহার করে। এর ফলে রাসেল ঐ প্রতিষ্ঠানের একজন অংশীদার। এ অংশীদারের ফলে রাসেল ব্যবসায়ে লাভের অংশ ভোগ বা গ্রহণ করেন। তবে এরূপ অংশীদার প্রতিষ্ঠানের অন্য অংশীদারের ন্যায় অসীম দায় বহন করে না। সুতরাং বলা যায়, উদ্দীপকে মি. রাসেল একজন নামমাত্র অংশীদার।