1 Answers

২০১১ সালে মুক্তি সীমাবদ্ধ অংশীদার ছিল।

চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে ব্যবসায়ের কোনো অংশীদায়ের দায় সীমাবদ্ধ হলে তাকে সীমিত বা সীমাবদ্ধ অংশীদার বলে। অংশীদারদের সম্মতিক্রমে কোনো নাবালককে সুবিধা প্রদানের উদ্দেশ্যে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে সীমিত অংশীদার হিসেবে গ্রহণ করা যায়।

উদ্দীপকে, ২০১০ সালের ১ লা জানুয়ারি তারিখে বিরেন, বিজয় ও স্বাধীন সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করলেন। তাদের প্রত্যেকের মূলধন ১,০০,০০০ টাকা। ২০১১ সালে বিরেনের মৃত্যুর পর তার ১০ বছরের কন্যা মুক্তিকে ব্যবসায় সম্পৃক্ত করতে বিজয় ও স্বাধীন সম্মত হলো। ২০১১ সালে মুক্তি নাবালক ছিল। তাই আইন অনুযায়ী ২০১১ সালে মুক্তি সীমাবদ্ধ অংশীদায় হিসেবে গণ্য হবে। সুতরাং বলা যায়, ২০১১ সালে মুক্তি সীমাবদ্ধ অংশীদার ছিল।

4 views

Related Questions