1 Answers
উদ্দীপকে বর্ণিত জনাব করিম একজন কর্মী অংশীদার।
অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। এরা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে এজন্য তাদের নির্দিষ্ট হারে বেতন বা লাভের অংশ দেওয়া হয়। সাধারণত ব্যবসায় পরিচালনায় যোগ্য কোনো ব্যক্তিকে এ ধরনের অংশীদার হিসেবে নেওয়া হয় যাতে ব্যবসায় সুষ্ঠুভাবে চলতে ও অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়। এতে মূলধন বিনিয়োগকারী অংশীদাররা লাভবান হতে পারে।
উদ্দীপকের জনাব করিম ও তার দুই বন্ধু সমঝোতার ভিত্তিতে ও মুনাফার ভাগাভাগির উদ্দেশ্যে 'সমতা প্রিন্টিং প্রেস' নামক একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। সর্বসম্মতিক্রমে মি. করিম পরিচালনায় অংশগ্রহণ করে এবং বাৎসরিক ১ লাখ টাকা বেতন গ্রহণ করেন। কিন্তু কোনো মূলধন সরবরাহ করেন না। এ ধরনের অংশীদারকে বলা হয় কর্মী অংশীদার।