1 Answers
উদ্দীপকে জনাব ইমন রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
শিল্প ব্যবসায়ের ক্ষেত্রে মূলত রূপগত উপযোগ সৃষ্টি করে। বন থেকে কাঠ সংগ্রহ করে তা থেকে কাঠ চেরাই করা হচ্ছে। তা থেকে আসবাবপত্র তৈরি হচ্ছে। কাঠ চেরাইয়ের মাধ্যমে যেমনি কাঠের রূপ পরিবর্তন হয়েছে তেমনি আসবাবপত্র তৈরির মাধ্যমেও কাঠের রূপে পরিবর্তন এসেছে।
উদ্দীপকে ইমন জীবিকা উপার্জনের লক্ষ্যে বন থেকে কাঠ সংগ্রহ করেন। তা থেকে কাঠ চেরাই করে আসবাবপত্র তৈরি করেন। আসবাবপত্র তৈরির মাধ্যমে ইমন কাঠের রূপগত উপযোগ সৃষ্টি করেছেন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব ইমন রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
7 views
Answered