1 Answers
উদ্দীপকে জনাব সিহাব একজন নামমাত্র অংশীদার।
যারা ব্যবসায়ে মূলধন সরবরাহ করেন না, ব্যবসায় পরিচালনায়ও অংশগ্রহণ করেন না, কিন্তু ব্যবসায়ের স্বার্থে নিজের খ্যাতি বা সুনাম ব্যবহার করার সুযোগ দেন, তাদের নামমাত্র অংশীদার বলে।
উদ্দীপকের হিরা, মনি ও মুক্তা তিন বান্ধবী মিলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। কিছুদিন সফলভাবে চলার পর তারা সমস্যার সম্মুখীন হন। তখন তারা জনাব সিহাব নামক একজন ব্যক্তিকে অংশীদার হিসেবে নিযুক্ত করেন। যিনি তাদের প্রতিষ্ঠানে মূলধন সরবরাহ ও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না শুধু ব্যবসায়ের স্বার্থে তার খ্যাতি ও সুনাম ব্যবহার করেন। যাতে প্রতিষ্ঠানটি উপকৃত হয়। তাই বলা যায়, সিহাব একজন নামমাত্র অংশীদার।
4 views
Answered