1 Answers

উদ্দীপকের মুনা নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার।

যে অংশীদার মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী ব্যবসায়ে মূলধন সরবরাহ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার বলে। এ ধরনের অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ না করলেও তাদের দায় সাধারণ অংশীদারের ন্যায় অসীম।

উদ্দীপকে দেখা যায়, কণা ও তমা মুনাকে অংশীদার হিসেবে গ্রহণ করেন এই শর্তে যে, মুনা ৬ লক্ষ টাকা মূলধন হিসেবে দিবে তবে কারবার পরিচালনায় অংশগ্রহণ করবে না। যেহেতু মুনা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। তাই বলা যায়, উদ্দীপকের মুনা নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার।

5 views

Related Questions