1 Answers
উদ্দীপকের সাদ ট্রেডার্সে রাফি আচরণে অনুমিত অংশীদার।
যদি কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও কথাবার্তা ও আচরণের দ্বারা নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয় তবে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে। কার্যত এরূপ ব্যক্তি ব্যবসায়ের কোনো অংশীদার নয়।
উদ্দীপকে মুন এবং রবি 'সাদ ট্রেডার্স' নামে একটি অংশীদারি ব্যবসায় চালান। রাফি নামে তাদের বন্ধু প্রায়ই তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে আসে। তাকেও ব্যবসায়টির একজন অংশীদার বলে মনে হয়। মাঝে মাঝে সে নিজেকে একজন অংশীদার বলে পরিচয় দেয়। যেহেতু রাফি কথাবার্তা ও আচার-আচরণের দ্বারা নিজেকে সাদ ট্রেডার্সের অংশীদার হিসেবে পরিচয় দেয়। তাই বলা যায়, উদ্দীপকের সাদ ট্রেডার্সে রাফি আচরণে অনুমতি অংশীদার।
4 views
Answered