1 Answers
উদ্দীপকে চাঁদ ট্রেডার্সে আতিক একজন আচরণে অনুমিত অংশীদার। যদি কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও 'কথাবার্তা ও আচরণের দ্বারা নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয় তবে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে।
উদ্দীপকে সাব্বির ও রিপন চাঁদ ট্রেডার্স নামে একটি ব্যবসায় পরিচালনা করেন। আতিক নামে এক বন্ধু তাদের প্রতিষ্ঠানে প্রায়ই যাতায়াত করেন। আতিকের আচরণে তাকে উক্ত প্রতিষ্ঠানের একজন অংশীদার বলে মনে হয়। আতিক মাঝে মাঝে ঐ প্রতিষ্ঠানের একজন অংশীদার হিসেবে নিজেকে পরিচয় দেন। বন্ধুত্বের কারণে সাব্বির ও রিপন বিষয়টি নিয়ে আপত্তি করেন না। উদ্দীপকে আতিক আচরণে বুঝিয়ে দেন যে তিনি একজন অংশীদার, অথচ তার বন্ধুরা তা দেখে এবং শুনে বিষয়টিতে আপত্তি করে না। যা আচরণে অনুমিত অংশীদার হিসেবে গণ্য হয়।
5 views
Answered