1 Answers
শিমুলের সুনাগরিক হওয়ার পিছনে সামাজিক সংগঠন হিসেবে পরিবারের যথেষ্ট ভূমিকা রয়েছে। মানব শিশু চরিত্র গঠনে প্রথম শিক্ষা পায় পরিবার থেকে। কেননা শিশুর শারীরিক, মানসিক এবং অন্যান্য যাবতীয় চাহিদা মেটায় পরিবার।
জন্মের পর মানব শিশু পরিবারেই উপযুক্ত শিক্ষা লাভ করে থাকে। পরিবারের তত্ত্বাবধানে শিশুর এ শিক্ষা লাভ ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে। পরিবার হলো মানব শিশুর বাহ্যিক গুণাবলি বিকাশের একমাত্র ক্ষেত্র। তাই পরিবারের বাইরে জীবনযুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্যে যেসব গুণাবলি অর্জন প্রয়োজন তা শিশু পূর্ব হতেই পরিবার থেকে শিক্ষা লাভ করে।
পরিবারের অন্যতম কাজ হলো সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্যে নেতৃত্ব, দায়িত্ব ও নিয়মশৃঙ্খলার শিক্ষা দেওয়া। আর এ সমস্ত গুণাবলি পরিবারের মাধ্যমেই অর্জন করা সম্ভব। উদ্দীপকের শিমুল আচার-আচরণ, ভদ্র ব্যবহার, কথাবার্তা ও চলাফেরা এগুলো পিতা-মাতা অর্থাৎ পরিবার থেকে লাভ করেছে। এছাড়া শিশু শিক্ষা, নৈতিকতা এগুলো সে পরিবার থেকেই লাভ করেছে। অর্থাৎ সুনাগরিকতার শিক্ষা সে পরিবার থেকেই লাভ করেছে।
সুতরাং উপরোক্ত আলোচনায় পরিপ্রেক্ষিতে বলা যায় যে, পরিবার তার সদস্যদের সুষ্ঠু সামাজিকীকরণের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলে।