1 Answers
মাদকতা সৃষ্টিকারী উপাদান থাকার কারণে আসলাম পুরাতন আঙ্গুরের রস খেয়ে মাতাল হয়েছিলেন বলে আমি মনে করি। পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে, কয়েকদিনের রেখে দেওয়া আঙ্গুরের রস মাদকতা সৃষ্টি করে। মহান আল্লাহপাক পবিত্র কুরআনের সুরা মায়েদার (৯০-৯১) আয়াতের মাধ্যমে মদ্যপান হারাম ঘোষণা করেছেন। আয়াতে ব্যবহৃত 'খামর' শব্দের প্রকৃত অর্থ হলো- আঙ্গুরের রস থেকে যে মদ তৈরি করা হয়। আর অঙ্গুরের এ রস পান করার ফলে পানকারীর মধ্যে নেশা সৃষ্টি হয়। ফলে সে মাতাল হয়ে পড়ে। উদ্দীপকেও আসলামের মাতাল হওয়ার পিছনে আঙ্গুরের রসের মাদকতার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
আসলাম বাজার থেকে কতগুলো আঙ্গুর কিনে বাড়ি নিয়ে আসলে তার স্ত্রী রাজিয়া বেগম সেগুলোর মধ্যে কতগুলোকে ব্লেন্ডার মেশিনে জুস বানিয়ে বোতলে পুরে ঘরে রেখে দেয়। কিছুদিন পর আসলাম পুরাতন আঙ্গুরের রস খেয়ে মাতাল হয়ে পড়ে। যেহেতু পুরাতন আঙ্গুরের রসে মাদকতা রয়েছে এবং এই রস পানকারী ব্যক্তির মাতাল হওয়ার বিষয়টি পবিত্র কুরআনের মাধ্যমে প্রমাণিত।
তাই বলা যায়, মাদকতা সৃষ্টিকারী আঙ্গুরের রস পান করার কারণেই আসলাম মাতাল হয়েছিলেন।