1 Answers

পাকিস্তানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে দুর্বল করার জন্যে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী এবং সামরিক বাহিনী যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে থাকে। ফলে সংসদ ও সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি। কেন্দ্র এবং প্রদেশে ঘন ঘন সরকারের পরিবর্তন ঘটতে থাকে। ষড়যন্ত্রকারী গোষ্ঠী ক্ষমতা দখলের জন্যে অপেক্ষায় ছিল। প্রাদেশিক পরিষদে যুক্তফ্রন্টভুক্ত কৃষক প্রজা পার্টির এমপিগণ ডেপুটি স্পীকার শাহেদ আলীর দিকে চেয়ার ছুঁড়লে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। এরই সুযোগ নিয়ে ১৯৫৮ সালের ৭ অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মীর্জা সামরিক আইন জারি করেন।

4 views

Related Questions