1 Answers

গর্ভাবস্থায় কমবেশি ঝুঁকি সকলেরই থাকে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য গর্ভধারণ মূহূর্ত থেকে প্রসবকালীন এবং প্রসব পরবর্তী দেড় মাস মা ও শিশুর বিশেষ যত্ন বা সেবা প্রয়োজন। এজন্য আনোয়ার সাহেব সবসময় সতর্ক থাকেন। তিনি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে চান। এর উদ্দেশ্যগুলো হলো:

- পরিণত বয়সে অর্থাৎ ২০ বছরের পর গর্ভধারণ।।

- গর্ভবর্তী মাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা ও মনোবল বৃদ্ধি

- মা ও শিশু মৃত্যুহার রোধ।

- গর্ভকালীন ও প্রসবকালীন জটিলতা রোধ।

- অপরিপক্ক শিশুর জন্ম হ্রাস।

- গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী মায়ের যত্ন নিশ্চিতকরণ।

- ঝুঁকিপূর্ণ গর্ভ শনাক্ত করে বিশেষ যত্ন নেওয়া।

- উপদেশ প্রদান, রোগ প্রতিরোধক ব্যবস্থা প্রদান।

- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান।

- নিরাপদ প্রসব নিশ্চিতকরণ।

- গর্ভকালীন ও প্রসব পরবর্তী মা ও শিশুর খাদ্য, পরিষ্কার- পরিচ্ছন্নতা, ব্যায়াম, ঘুম, বিশ্রাম ইত্যাদি বিষয়ে অধিক যত্নবান হওয়া।

এ বিষয়গুলো নিশ্চিত করা গেলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা সম্ভব হয়। এ কারণেই আনোয়ার সাহেব এ বিষয়ে সচেতনতা অবলম্বন করেন।

5 views

Related Questions