1 Answers
ফয়সাল আসিফের পরীক্ষায় প্রথম হওয়াকে কেন্দ্র করে ঈর্ষান্বিত হয়ে আসিফ সম্পর্কে বদনাম করে। ফয়সালের বদনাম করাটা গিবতের পর্যায়ে পড়ে। কারণ সে তার অসাক্ষাতে তার সম্পর্কে এমন সব কথা বলেছে, যা শুনে আসিফ কষ্ট পেয়েছে। ফয়সালের এহেন কর্মকাণ্ড চরম গুনাহের। গিবত না করে বরং একই কথা অন্যভাবে বলতে পারত। অর্থাৎ ফয়সাল আসিফের সামনেই তার দোষত্রুটি তুলে ধরতে পারত। এতে গিবত হতো না। কারণ কারও সংশোধনের জন্য তার সমালোচনা বা নিন্দা করা দূষণীয় নয়। তবে সে সমালোচনা বা নিন্দা অবশ্যই তার সাক্ষাতে করতে হবে।
উদ্দীপকের ফয়সাল আসিফের সংশোধনের উদ্দেশ্যে কিংবা তাকে কোনো ব্যাপারে সতর্ক করার উদ্দেশ্যে তার সাক্ষাতে তার সমালোচনা করতে পারত। তবে কারও অসাক্ষাতে তার চরিত্রের দোষত্রুটি প্রকাশ করা সমীচীন নয়। কাজেই ফয়সাল আসিফের সাক্ষাতে তার দোষত্রুটি সংশোধনের উদ্দেশ্যে তুলে ধরে নিজেকে গিবত থেকে বিরত রাখতে পারত।
পরিশেষে বলা যায়, গিবতের পাপ অত্যন্ত ভয়াবহ। তাই আমরা গিবত করা থেকে বিরত থাকব।