শাহজাহান সাহেবের হজ কীভাবে অর্থবহ ও গ্রহণযোগ্য হতে পারত? তোমার মন্তব্য পেশ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপটি পাঠ করে আমরা সহজেই অনুধাবন করতে পারি, শাহজাহান সাহেবের হজ অর্থহীন ও অগ্রহণযোগ্য। তার হজ যেভাবে অর্থবহ ও গ্রহণযোগ্য হতে পারত-
১. শাহজাহান সাহেব অবৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা হজ পালন করেছেন। তিনি বৈধ উপায়ে অর্জিত অর্থ দ্বারা হজ পালন করলে হজ গ্রহণযোগ্য হতো।
২. সালাত একটি গুরুত্বপূর্ণ ও সর্বশ্রেষ্ঠ ইবাদত। যে ব্যক্তি সালাত আদায় করে না তার কোনো ইবাদতই কাজে আসবে না। কাজেই শাহজাহান সাহেবকে নামাযি হতে হবে।
৩. শাহজাহান সাহেবকে নিয়মিত সাওম পালন করতে হবে এবং নিয়মমতো যাকাত প্রদান করতে হবে।
সর্বোপরি, ইসলামের কিছু অংশগ্রহণ ও কিছু অংশ বর্জনের মধ্যে সাফল্য নেই। একজন মুসলিমকে ইসলামের বাস্তব অনুসারী হওয়ার মধ্য দিয়ে সাফল্য আসে। সুতরাং শাহজাহান সাহেব অতীত কৃতকর্মের জন্য তাওবা করে সুপথে ফিরে আসতে হবে এবং ইসলামের বাস্তব অনুসরণ করতে হবে। তাহলেই তার হজ অর্থবহ ও গ্রহণযোগ্য হয়ে উঠবে।