1 Answers
যে শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে জয়ার পিতামাতা জয়াকে পরিচালনা করেছেন তা নিচে বর্ণনা করা হলো-
ঈশ্বর প্রতিটি মানুষকে তার উত্তমতা ও সৌন্দর্য দান করেছেন। ফলে প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বরপ্রদত্ত বিবেচনাশক্তি রয়েছে, যার ফলে সে চিনে নিতে পারে নৈতিক মূল্যবোধসমূহ, বিচার করতে পারে কোনটি ভালো কোনটি মন্দ, বুঝতে পারে কোনটি তার করা উচিত কোনটি উচিত নয়। আর সেই অনুসারে সে সিদ্ধান্ত নিতে পারে। নিজের বিবেকের সিদ্ধান্ত অনুসারেই সে কাজ করে। এ ক্ষেত্রে যে ব্যক্তি যত বেশি ঈশ্বরভীরু, ধর্মপরায়ণ ও পবিত্র হয়, তার বিবেক তত সুন্দর হয়।
উদ্দীপকের জয়ার পিতামাতা অন্তর্নিহিত বিবেকের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে জয়াকে সঠিক পথে পরিচালনা করছেন। তারা জানেন, জোর করে চাপিয়ে দেওয়া কোনো কাজই ভালো হয় না। বিবেকবান পিতামাতার সিদ্ধান্ত জয়াকে সফল করেছে।
মূলকথা: অন্তর্নিহিত বিবেকের শিক্ষা।