1 Answers
বীজগণিতের সর্বপ্রথম আবিষ্কারক হলেন আল খারেযমী। তাঁর রচিত 'হিসাব আল-জার ওয়াল মুকাবালাহ' গ্রন্থের নামানুসারেই ইউরোপীয়রা বীজগণিতকে 'আলজেবরা' নামে নামকরণ করে। তিনি এ গ্রন্থে আট শতাধিক বিভিন্ন রকম উদাহরণ তুলে ধরেন এবং সমীকরণের সমাধানকল্পে তিনি ছয়টি পদ্ধতি আবিষ্কার করেন। পাটিগণিত বিষয়েও তিনি একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে বর্তমান ইউরোপসহ সমগ্র বিশ্বে আজ যে উৎকর্ষতা সাধিত হয়েছে বিশেষত গণিত বিষয়ে তার মূলে রয়েছে আল খারেযমীর অমূল্য অবদান। কারণ সেই দ্বাদশ শতাব্দীতেই তাঁর রচিত গ্রন্থসমূহ ল্যাটিন ভাষাসহ বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় অনূদিত হয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়সমূহে পঠিত হয়ে আসছে। আল খারেযমীর এ অবদানকে অস্বীকার করে কোনোভাবেই গণিত শাস্ত্রের ইতিহাস রচিত হতে পারে না।