1 Answers

উদ্দীপকে জনি হলো সীমিত অংশীদার।
চুক্তি অনুযায়ী সকল অংশীদারের সম্মতিতে কোনো নাবালককে সুবিধা দেওয়ার জন্য ব্যবসায়ের অংশীদার করা বা কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে তিনি সীমিত অংশীদার হিসেবে বিবেচিত হন। এ অংশীদারের দায় ব্যবসায়ে নিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ থাকে। তারা ব্যবসায় পরিচালনায় অংশ নেন না।
উদ্দীপকে সানী, রনি ও মনি তিন বন্ধু চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে অংশীদারি ব্যবসায় শুরু করেছেন। কয়েক বছরের মধ্যেই মনির মৃত্যু হয়। পরবর্তীতে সানী ও রনি মিলে মনির ১৬ বছরের সন্তান জনিকে এ ব্যবসায়ের চুক্তির আওতায় নিয়ে আসেন। অর্থাৎ, জনিও ব্যবসায়ের অংশীদার। কিন্তু আইন অনুযায়ী ১৮ বছর না হওয়ায় জনি ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারবে না। তাই, নাবালক হিসেবে জনি সীমিত অংশীদার হিসেবে গণ্য হবে।

4 views

Related Questions