1 Answers

উদ্দীপকে মুজাহিদ একজন সীমিত অংশীদার।
এ ধরনের অংশীদার তাদের বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত দায় বহন করে। তারা ব্যবসায় থেকে প্রয়োজনীয় মুনাফা পায় ও হিসাবপত্র দেখতে পারে। কিন্তু তারা পরিচালনায় অংশ নিতে পারে না। আবার, এ ধরনের অংশীদার ব্যবসায় থেকে মূলধন উত্তোলন ও ঋণ নিতে পারে না।
উদ্দীপকে জনাব সিফাত, রাব্বি ও মুজাহিদ তিনজন মিলে একটি অংশীদারি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাদের প্রত্যেকের পুঁজির পরিমাণ যথাক্রমে ৫ লাখ, ৩ লাখ ও ২ লাখ টাকা। চুক্তিপত্রের শর্ত অনুসারে, মুজাহিদ তার মূলধন ২ লাখ টাকার বেশি দায় বহন করবেন না। অন্যদিকে, সিফাত ও রাব্বির দায় তাদের মূলধন পর্যন্ত সীমাবদ্ধ নয়। তারা তাদের মূলধনের বাইরেও দায় পরিশোধে বাধ্য। যেহেতু, মুজাহিদের দায় তার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ, তাই তাকে সীমিত অংশীদার বলা যাবে। অতএব, উদ্দীপকের আলোকে মুজাহিদ একজন সীমিত বা সীমাবদ্ধ অংশীদার।

4 views

Related Questions